ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল সবার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা।
এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে গন্তব্যের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। বিমানটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন।
আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট, যাতে মোট আটজন ছিলেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে, কেউ বেঁচে নেই।
কমান্ডের বিবৃতি অনুযায়ী, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি একটি বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে।
তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)