ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আসামে বন্যার্ত ৫০০ পরিবারের ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান
বিনোদন ডেস্ক: ভারতের আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাজারো পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান।
সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগেও বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এ ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে এখন পর্যন্ত প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুরু থেকেই পুনর্বাসনের বিষয়টি ত্রাণ পরিকল্পনার অংশ ছিল।
খবর অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। এরপর সালমান খান এই সংস্থার সঙ্গে যুক্ত হন এবং যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণের প্রথম ধাপে ২২০টি ঘরের কাজ শেষ হয়েছে। প্রতিটি পরিবারকে ঘরগুলো হস্তান্তর করা হচ্ছে।
বলিউডের এই সুপারস্টার সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ হিসেবে মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের