ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি? জেনে নিন কারণ

২০২৬ আগস্ট ০৩ ১৬:৪৮:৩৩

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি? জেনে নিন কারণ

ডুয়া ডেস্ক: রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে ঘুম থেকে উঠে যদি শরীরে ক্লান্তি, অবসাদ বা দুর্বলতা অনুভূত হয়, তবে এর কারণ শুধু অতিরিক্ত কাজের চাপ নয়। বিশেষজ্ঞদের মতে, শরীরের শক্তি উৎপাদন এবং স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতিও দীর্ঘস্থায়ী ক্লান্তির অন্যতম কারণ হতে পারে।

ভিটামিন বি

খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ভিটামিনের ঘাটতি হলে শরীরে শক্তি উৎপাদন ব্যাহত হয়, ফলে সহজেই অবসাদ ও দুর্বলতা দেখা দিতে পারে। ভিটামিন বি-এর চাহিদা পূরণে টক দই, দুধ, পনির এবং বিভিন্ন ধরনের বাদাম নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রোটিন

পেশির গঠন, মেরামত এবং শরীরকে কর্মক্ষম রাখতে প্রোটিন অপরিহার্য। প্রোটিনের অভাবে ঘন ঘন ক্ষুধা লাগা, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া এবং ধীরে ধীরে পেশি দুর্বল হয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, সয়াবিন, ভাজা ছোলা, অঙ্কুরিত ছোলা ও মুগডাল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ইলেক্ট্রোলাইটের ভারসাম্য

শরীরে পর্যাপ্ত পানি না থাকলে কিংবা সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হলে ইলেক্ট্রোলাইটের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে ক্লান্তি, দুর্বলতা এবং শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ডাবের পানি, তরমুজ, শসা, অন্যান্য রসালো ফল এবং কলার মতো পটাশিয়ামসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ম্যাগনেশিয়াম

পেশির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা এবং ঘুমের সময় পেশির পুনরুদ্ধারে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই খনিজের ঘাটতি হলে ঘুমে ব্যাঘাত, পেশিতে টান ধরা এবং সারাদিন ক্লান্তি অনুভূত হতে পারে। মিষ্টি কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম ম্যাগনেশিয়ামের ভালো উৎস হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত বিশ্রামের পরও যদি দীর্ঘদিন ক্লান্তি না কমে, তবে শুধু খাদ্যাভ্যাসে পরিবর্তন করাই যথেষ্ট নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। কারণ, অনেক ক্ষেত্রে পুষ্টির ঘাটতির পাশাপাশি অন্য শারীরিক সমস্যাও দীর্ঘস্থায়ী ক্লান্তির জন্য দায়ী হতে পারে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই... বিস্তারিত