ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঈদের পর যেসব আমলে গুরুত্ব বেশি
ডুয়া ডেস্ক: রমজান শেষে ঈদের আনন্দে মেতে উঠলেও একজন মুসলিমের জন্য প্রকৃত সফলতা হলো এই মাসের শিক্ষা সারা জীবনে ধারণ করা। ইবাদতের ধারাবাহিকতা বজায় রেখে আত্মশুদ্ধির পথে অবিচল থাকাই হওয়া উচিত পরবর্তী সময়ের প্রধান লক্ষ্য।
শেষ হয়েছে পবিত্র রমজান। এক মাস সিয়াম সাধনার পর মুসলিমরা উদযাপন করেছেন ঈদুল ফিতর। তবে রমজান শেষে ইবাদতে শিথিল না হয়ে সারা বছর এর শিক্ষা ধরে রাখা জরুরি। এ জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমলে মনোযোগ দেওয়া যেতে পারে-
১. রমজানের শিক্ষা অব্যাহত রাখুন
রমজানজুড়ে ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকেন মুসলিমরা। অনেকেই রজব ও শাবান মাস থেকেই এর প্রস্তুতি নেন। কিন্তু রমজান শেষে সেই ধারাবাহিকতা কমে যায়। এমনটি না করে বাকি সময়েও ইবাদতের অভ্যাস ধরে রাখার চেষ্টা করা উচিত। দৃঢ় সংকল্প নিলে তা সহজ হয়।
২. আত্মীয়-স্বজনের খোঁজখবর রাখুন
রমজান আমাদের সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব শেখায়। তাই বছরজুড়ে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। ঈদের সময় একে অপরের বাড়িতে যাওয়া-আসা এবং দাওয়াতের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে।
৩. শাওয়ালের ছয় রোজা পালন করুন
শাওয়াল মাসের ছয়টি রোজা বিশেষ ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজার পর শাওয়ালে ছয়টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখার সওয়াব পায়।
৪. পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত হোন
রমজানে অনেকেই নিয়মিত নামাজ আদায় করেন, কিন্তু পরে অবহেলা দেখা যায়। অথচ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তাই সারা বছর নামাজের প্রতি যত্নশীল থাকা প্রয়োজন।
৫. কাজা রোজা দ্রুত আদায় করুন
যদি শরীয়তসম্মত কোনো কারণে রমজানের রোজা ছুটে যায়, তাহলে তা পরে কাজা আদায় করা বাধ্যতামূলক। রমজান শেষে দেরি না করে দ্রুত কাজা রোজা সম্পন্ন করা উচিত।
ধর্মীয় অনুশাসনের এই ধারাবাহিকতা বজায় রাখলে একজন মুসলিম কেবল রমজানেই নয়, সারা বছরই আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের পথে এগিয়ে থাকতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ