ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
সফর চলাকালেই আজহারীকে বের করে দিচ্ছে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইহুদিদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে সফরের মাঝে তার ভিসা বাতিল করল দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
মিজানুর রহমান তার ‘লেগাসি অফ ফেইথ’ শীর্ষক সফরে অস্ট্রেলিয়ায় ছিলেন এবং দেশটির ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার যাত্রাবিরতি ছিল। তবে মঙ্গলবার (৩১ মার্চ) আজহারির ভিসা বাতিল করা হয় বলে জানিয়েছে ডেইল মেইল। তিনি এখন নির্বাসনের অপেক্ষায় আছেন। এর আগে চরমপন্থী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে আজহারীকে এর আগে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। সেইসঙ্গে ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেন।
সোমবার (৩০ মার্চ) রাতে ব্রিসবেনে বক্তব্যের মাধ্যমে তার সফর শুরু হয়। এরপর ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি ও ৬ এপ্রিল ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)