ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ডিজিডিএ মহাপরিচালককে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক: ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) নবনিযুক্ত মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সম্মাননা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ। এ উপলক্ষে রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার থিয়েটারে ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটি: টুওয়ার্ডস এক্সিলেন্স’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহা. আলমগীর হোসেন বলেন, নতুন প্রজন্মের ফার্মাসিস্টদের শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারি বিভিন্ন দপ্তরে কাজের জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে। এতে একদিকে যেমন দেশের স্বাস্থ্যখাত উপকৃত হবে, অন্যদিকে ফার্মাসিস্টদের পেশাগত অধিকার প্রতিষ্ঠাও সহজ হবে।
তিনি বলেন, জনগণের অর্থেই সরকারি কর্মকর্তাদের বেতন হয়। তাই নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করে মানুষের সেবা করাই তার প্রধান দায়িত্ব।
বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডিজিডিএ মহাপরিচালক বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এমএল-৩ পর্যায়ে উন্নীত হতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ওষুধ রপ্তানি আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত মহাপরিচালকের সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের ওষুধ শিল্প আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন।
সেমিনারে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো এবং মানবসম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেন। ওষুধ শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ওষুধ শিল্প সমিতির সভাপতি মো. আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও খ্যাতিমান ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। শেষে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)