ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিসা বাতিলের কারণ জানালেন আহমাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পুরো ঘটনাকে ঘিরে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন এই আলোচিত বক্তা।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি ভিসা বাতিলের কারণ ব্যাখ্যা করেন।
ভিসা বাতিলের ব্যাখ্যা দিয়ে তিনি লিখেন, ‘প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনোযোগ দিয়েছি। আজ (সোমবার) সকালে জানতে পারলাম, আমার ভিসা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।’
ভিসার বিষয়ে তিনি জানান, ‘ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফরমাল। সেখানে উল্লেখ ছিল—আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন। তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে, সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি।’
তিনি জানান, ‘তবে অষ্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। আমি মনে করি, যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া প্রয়োজন।’
তিনি আরো লিখেন, ‘এদিকে গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় এবং বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে চাপ তৈরি হয়।’
তিনি অভিযোগ করেন, ‘একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে এভাবে বাধা দেয়া প্রবল শক্তিশালী ইসরায়েলি লবি মোটেই ভালোভাবে নেয়নি। সে ঘটনারই বিপরীত ক্রিয়া হিসেবে আমার বিরুদ্ধে এই প্রচারণা কি না, তা আমি নিশ্চিত নই।’
সবশেষে তিনি জানান, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি তার ব্যক্তিগত বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যেকোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণের বিরোধিতা করেন বলেও উল্লেখ করেন তিনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ এপ্রিল)
- ঢাবি অ্যালামনাইয়ের অষ্টম মাসিক সভা অনুষ্ঠিত
- ডুয়েট ঘটনাকে কেন্দ্র করে ঢাবিতে বিক্ষোভের ডাক
- কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি নির্দেশনা
- আবারও কমল সোনার দাম
- ফুটবলের কোচ নিয়োগ নিয়ে যা বললেন আমিনুল