ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ শিক্ষায়ও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো এখন বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ এবং সম্পূর্ণ স্কলারশিপ সুবিধার কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে সৌদির বিশ্ববিদ্যালয়গুলোতে।
১৯৭৫ সালে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরব শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমানে দেশটিতে ৩০টির বেশি সরকারি এবং প্রায় ৩৮টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিয়ে থাকে। ফলে ইসলামি জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছেও সৌদি আরব এখন আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষে সৌদি আরব সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে।
স্কলারশিপের আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে-
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক উপবৃত্তি
বিনামূল্যে আবাসনের ব্যবস্থা
বিনামূল্যে স্বাস্থ্যসেবা
যাতায়াতের জন্য বিমান টিকিট সুবিধা
আবেদনের যোগ্যতা-
যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত