×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

২০২৬ এপ্রিল ০৭ ১১:২৬:৫২

ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে দেশটির মন্ত্রিসভা ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে, যা নাগরিকদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস, যেদিন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয় এবং আরাফাতের ময়দানে অবস্থান করেন হজযাত্রীরা।

সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। এছাড়া ২৬ মে হজের দিন ছুটি এবং ২৭ থেকে ২৯ মে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।

ফলে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের সরকারি ছুটি ভোগ করবেন দেশটির বাসিন্দারা, যা এবারের ঈদকে ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত