ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজস্ব নেটওয়ার্ক বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

২০২৬ মে ১৮ ১৮:০৬:০৫

রাজস্ব নেটওয়ার্ক বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতদিন যেসব খাত রাজস্ব নেটওয়ার্কের বাইরে ছিল, সেগুলো এবার আওতাভুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজস্ব আদায়ের নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমবার (১৮ মে) শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের রাজস্ব আদায়ের হার এখনো বিশ্বমানের তুলনায় খুবই কম। এ অবস্থা থেকে উত্তরণ ছাড়া অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সংস্কারের আওতায় আনা হচ্ছে, যাতে রাজস্ব আদায়ের পরিসর আরও বিস্তৃত করা যায়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই নেটওয়ার্ক বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে এর অগ্রগতি হয়নি। ফলে নির্দিষ্ট একটি গোষ্ঠীর ওপরই করের চাপ পড়ে যাচ্ছে। এই পরিস্থিতি বদলাতে নতুন করে অনেককে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম আয়কর দিয়েও অনেকে কর নেটওয়ার্কে যুক্ত হতে পারেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত বেশি মানুষ কর নেটওয়ার্কে আসবে, তত বেশি রাজস্ব আদায় হবে এবং এর সুফল জনগণই পাবে। সরকারের লক্ষ্য হলো এই আয় সরাসরি সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা।

তিনি বলেন, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার হিসেবে কাজ করছে। অতীতে উন্নয়নের সুফল কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। এ কারণে অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবৃদ্ধির ধারা তৈরি হবে, যা ধীরে ধীরে আরও বিস্তৃত হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অতীতের যেসব প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) চিহ্নিত করবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন প্রকল্প নিয়ে তিনি আরও বলেন, সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি যেসব অসমাপ্ত প্রকল্প বাস্তবসম্মত নয়, সেগুলো পর্যালোচনা করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু এনইসি সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু এনইসি সভা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের... বিস্তারিত