×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঋণের চাপে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহ'ত্যা করেছেন চিন্ময়

২০২৬ মে ১৯ ২১:৪২:০৩

ঋণের চাপে স্ত্রী-সন্তান নিয়ে আত্মহ'ত্যা করেছেন চিন্ময়

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে ৮ মাস বয়সী শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলতে শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্ত্রীর চিকিৎসা খরচে বিপুল ঋণের চাপে পড়ে চিন্ময় শিকদার প্রথমে স্ত্রীকে হত্যা করেন এবং পরে সন্তানসহ আত্মহত্যা করেন।

তবে পুলিশ জানিয়েছে, এটি চাচাতো বোনের বাসা নয়, বরং সৎমায়ের বাসায় এই ঘটনা ঘটে।

সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এসব তথ্য জানান। তিনি বলেন, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকেলে মিষ্টির সৎছেলে চিন্ময় শিকদার তার স্ত্রী ইসরাত জাহান সাউদা (ইশা) ও ৮ মাসের কন্যা সন্তানকে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে তারা ওই বাসায় ওঠেন। রাতে খাবার খেয়ে চিন্ময় নিজের রুমের দরজা বন্ধ করে দেন।

এরপর দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে মধ্যরাতে ৯৯৯ নম্বরে কল করেন মিষ্টি। পরে সোমবার ভোরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ ৮ মাসের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিদর্শন করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, চিন্ময় শিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ইসরাত জাহান সাউদাকে বিয়ে করেন। বিয়ের পর তার নাম রাখা হয় ইশা। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয় বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিকিৎসার খরচ ও ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে চিন্ময় শিকদার প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে ৮ মাসের সন্তানসহ আত্মহত্যা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত