ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
মাদক কারবারির সঙ্গে পুলিশের বৈঠক, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে চিহ্নিত এক মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের কয়েকজন সদস্যের বৈঠকের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, কালীপুর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সঙ্গে বাঁশখালীর গুনাগরি খাসমহল এলাকার একটি খাবারের হোটেলে ওই বৈঠক হয়।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনসহ তিন পুলিশ সদস্য সেখানে বসে খাবার খাচ্ছেন। এ সময় জাহাঙ্গীর আলম তাঁদের খাবারের বিল পরিশোধ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এএসআই আলমগীর হোসেন বলেন, জাহাঙ্গীর আলম থানায় আর্থিক লেনদেনসংক্রান্ত একটি অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তদন্তের প্রয়োজনে সকালে দেখা করার কথা থাকলেও পরদিন শহরে যাওয়ার পরিকল্পনা থাকায় রাতে দেখা করেন।
আলমগীর হোসেন বলেন, থানায় নতুন যোগ দেওয়ায় জাহাঙ্গীর আলম যে মাদক কারবারি, তা তিনি জানতেন না। রাতে তাঁর সঙ্গে দেখা করাকে নিজের ভুল বলেও স্বীকার করেন তিনি। খাবারের বিল নিজে দিতে চাইলেও জাহাঙ্গীর আলম জোর করে তা পরিশোধ করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, জাহাঙ্গীর আলম চিহ্নিত মাদক কারবারি-এটি সত্য। তবে থানায় তাঁর আর্থিক লেনদেনসংক্রান্ত একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিল।
রবিউল হক বলেন, সবারই আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। তবে এত গভীর রাতে কেন পুলিশ তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাই ব্যাখ্যা দিতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট