×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বাড়তি নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

২০২৬ অক্টোবর ১৫ ২০:৪৮:০০

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বাড়তি নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রটোকল ও অতিরিক্ত নিরাপত্তা পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান হিসেবে তাঁর জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এ নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তি ড. ইউনূসকে হেনস্তা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দা জানানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনূসের মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যাতে দেশের বাইরে আর এ ধরনের হেনস্তার শিকার না হন, সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। এ ছাড়া নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত