ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল বাস সহকারীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নতুনবাজার এলাকায় রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাসের রেষারেষির মধ্যে চাপা পড়ে শিশির মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ভিক্টর পরিবহনের বাসের হেলপার (চালকের সহকারী) ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানা গেছে।ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক বলেন, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রীছাউনির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড্ডাগামী রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়। একপর্যায়ে রাইদা পরিবহনের বাসটি ভিক্টর পরিবহনের বাসকে এক পাশ দিয়ে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিক্টর পরিবহনের বাসের দরজায় থাকা হেলপার শিশির মিয়া দুই বাসের চাপে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত শিশির মিয়া গাজীপুরের টঙ্গীর বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। তাঁর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই মোহাম্মদ সোলায়মান হক।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)