ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
দশ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, কারণ জানালেন মুফতি মামুনুর
নিজস্ব প্রতিবেদক: বহুবিবাহ নিয়ে সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে আইডিয়াল ম্যারেজ ব্যুরোর চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমী বিভিন্ন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।
পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশে নারীর সংখ্যার তুলনায় উপযুক্ত পুরুষের ঘাটতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশে প্রায় ৩০ থেকে ৪০ লাখ নারীর জন্য অন্তত ১০ লাখ দীনদার ও সক্ষম পুরুষ প্রয়োজন, যারা একাধিক বিবাহের মাধ্যমে সামাজিক ভারসাম্য রক্ষা করতে পারে। অন্যথায় নারীদের অধিকার ক্ষুণ্ন হবে বলেও তিনি মন্তব্য করেন।
একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সমাজে ৩০ থেকে ৪০ লাখ ধর্মভীরু স্ত্রী তৈরি হওয়া প্রয়োজন, যারা স্বামীর একাধিক বিবাহকে মেনে নিতে পারবেন। তার মতে, এই ধরনের সামাজিক মানসিকতা গড়ে উঠলে পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে।
এর আগে দেওয়া আরেকটি পোস্টেও তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে তিনি তার চার স্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে একটি সফরের বর্ণনা দেন এবং জানান, কারাগার থেকে মুক্তির পর তিনি চার স্ত্রীকে নিয়ে চার শ্বশুরবাড়ি সফরের পরিকল্পনা করেন।
পোস্টে তিনি লেখেন, সফরের অংশ হিসেবে প্রথম ও চতুর্থ স্ত্রীকে নিয়ে নাটোর ও কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পুরো পথজুড়ে ধর্মীয় আলোচনা ও পারিবারিক নানা মুহূর্তের বর্ণনাও দেন তিনি।
তিনি আরও দাবি করেন, সফরের সময় পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ লক্ষ্য করেছেন। তার ভাষায়, দুই স্ত্রী মিলে সন্তানদের দেখাশোনা করা এবং বিভিন্ন পারিবারিক কাজে অংশ নেওয়া এক ভিন্ন অভিজ্ঞতা।
পোস্টের শেষাংশে তিনি জানান, চতুর্থ স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর শ্বশুরবাড়িতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেখানকার পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। তার মতে, এসব অভিজ্ঞতা ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য ও পারিবারিক বন্ধনের উদাহরণ হিসেবে কাজ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত