ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার দায়ে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয় এবং পরে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করেন। অভিযুক্তদের মধ্যে দুইজন ছাত্র সংগঠনের পদধারী নেতা বলেও জানা গেছে।
শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। এর মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। বহিরাগত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন এলাকা থেকে ৩৫ ব্যাচের ছাত্র শাহরিয়ার পলককে এক বহিরাগতসহ আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে বলে জানা যায়। এরপর তাদের কাফরুল থানায় হস্তান্তর করে কলেজ কর্তৃপক্ষ। পরদিন (২৩ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ছাত্রাবাসের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩ এপ্রিল হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র সমকামীতায় আসক্ত সন্দেহে অভিযোগে তাদের থানায় সোপর্দ করা হয় এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, জিজ্ঞাসাবাদের সময় কিছু তথ্য ও ইঙ্গিত পাওয়া গেছে, যা তদন্তসাপেক্ষে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে কয়েকজনের নামও উঠে এসেছে।
এ বিষয়ে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে শেষ হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে। তবে তারা কলেজের নিয়মিত শিক্ষার্থী হিসেবে থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর