ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষ পদে রদবদল, ৯ সরকারি কলেজে বদলি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব এবং উপ-কলেজ পরিদর্শক পদে কর্মকর্তাদের পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের বিভিন্ন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষর করেন। এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন পদে পদায়ন করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শনের অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি আগে একই বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। বোর্ডের নতুন সচিব হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, যিনি পূর্বে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী সচিব রসায়নের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি করে তিতুমীর কলেজে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা বোর্ডের নতুন উপ-কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিট প্রকল্পের উপ-পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কুদরত-ই-খুদা। মাউশির রংপুর অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন পদার্থবিদ্যার অধ্যাপক মো. গোলাম মোস্তফা, যিনি আগে ওএসডি ছিলেন।
দেশের ৯টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগও দেওয়া হয়েছে পৃথক প্রজ্ঞাপনে। এর মধ্যে সাতটি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়, একটি কলেজে উভয় পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন অধ্যক্ষদের মধ্যে রয়েছেন সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজে রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, রাজধানীর পল্লবী সরকারি কলেজে দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার, বরিশালের টিচার্স ট্রেনিং কলেজে দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া, মাগুরা সরকারি কলেজে ইংরেজির অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বাংলার অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজে দর্শনের অধ্যাপক পারভীন আক্তার এবং রংপুর সরকারি সিটি কলেজে ব্যবস্থাপনার অধ্যাপক মো. শাহজাহান নাসির।
উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন টাঙ্গাইলের সরকারি সাদত কলেজে ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানী, টঙ্গী সরকারি কলেজে ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী বুধবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকেই তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ