ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
শ্রমজীবী মানুষের কল্যাণে আইএলও ভূমিকা রাখতে পারে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত কর্মপরিবেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
মঙ্গলবার সচিবালয়ে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী।
বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। আইএলও’র কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আলোচনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, চীনা নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত