ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করে যে উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে বিষয়টি জানা যায়। পরে উপাচার্যের ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলে জানানো হয়, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। একই সঙ্গে ওই নম্বর থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো বার্তায় জরুরি প্রয়োজনে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। এতে প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে।
উপাচার্যের সহকারী মো. মনির বলেন, “কিছুক্ষণ আগে স্যারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের আইটি টিম ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে।”
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা সাইবার ইউনিটে অভিযোগ করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি এখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হ্যাক হওয়া নম্বর থেকে পাঠানো কোনো বার্তার ভিত্তিতে অর্থ লেনদেন না করার অনুরোধও করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'