ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজযাত্রীদের খরচ কমাতে নতুন পরিকল্পনা ধর্মমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উত্থাপিত একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ পরিশোধ করা হয়েছে এবং সৌদি টাইমলাইন অনুসারে ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
পরবর্তীতে ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার ক্ষেত্রে হজযাত্রীদের চাহিদা, সুবিধা এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খরচ কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি