ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চীনা বিশ্ববিদ্যালয়ে নতুন ফেলোশিপ প্রস্তাব দিলেন ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।
১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যা গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। সেখানেই অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ‘Dhaka–Beijing Youth Fellowship’ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ওই আলোচনায় ডাকসু প্রতিনিধি, সিংহুয়া প্রশাসন, ছাত্র সংসদ এবং চীনা সরকারের প্রতিনিধিরা অংশ নেন।
তিনি আরও জানান, আলোচনায় ইয়ুথ পার্টিসিপেশন ও ক্যাম্পাস গভর্ন্যান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং ইয়ুথ ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডাকসু ভিপি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী, গবেষক ও তরুণ নেতৃত্বের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তরসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
তিনি আরও জানান, সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ডাকসুকে ‘গ্লোবাল ইয়ুথ ডায়ালগ’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ডাকসুর পক্ষ থেকেও সিংহুয়া প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়লে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, চীনা দূতাবাসের আমন্ত্রণে গত ১৭ মে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। সফরে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস