ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ফের নিজ স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান
নিজস্ব প্রতিবেদক: আলোচিত ও জনপ্রিয় তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা আবারো বিচ্ছেদের পথে হেঁটেছেন। দীর্ঘদিনের টানাপোড়েন আর পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয়বারের মতো ঘর ভাঙলো এই দম্পতির। গত বছরের ২ ডিসেম্বর ঘটা করে দ্বিতীয়বার বিয়ে করার পর মাত্র চার মাসের মাথায় তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিষয়টি এতদিন আড়ালে থাকলেও শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
সারা জানান, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। সেই রাতেই তাদের দাম্পত্য জীবনের চূড়ান্ত সমাপ্তি ঘটে, যা এতদিন জনসম্মুখে আসেনি।
এই দম্পতির সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। তবে সেই বিচ্ছেদ স্থায়ী হয়নি; মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ২ ডিসেম্বর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভক্ত-অনুরাগীরা তাদের এই মিলনে স্বস্তি পেলেও সেই শান্তি টেকেনি চার মাসের বেশি।
রংপুরের এই তরুণ বক্তা মূলত ২০১৭ সাল থেকে ইউটিউবের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করা এই বক্তা ইসলাম ও সমসাময়িক বিশ্বের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কিয়ামতের আলামত, দাজ্জাল এবং মুসলিম সমাজের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে তার বক্তব্যগুলো তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেন।
২০২৩ সালের জুনে ঢাকা আসার পথে আবু ত্বহা তার সফরসঙ্গীসহ হঠাৎ নিখোঁজ হয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন। আট দিন পর তাকে রংপুরের শ্বশুরবাড়িতে পাওয়া যায়। পুলিশ তখন একে ব্যক্তিগত কারণে 'আত্মগোপন' বললেও, আদনান দাবি করেছিলেন তাকে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী তুলে নিয়ে 'আয়নঘরে' আটকে রেখেছিল। এই ঘটনার পর তার পরিচিতি ও জনসমর্থন বহুগুণ বেড়ে যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ