ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৬ মার্চ ১১ ২২:০০:০২

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা দেখা গেছে।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে এই ইফতার মাহফিলে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় সংসদের সদস্য ও ডুয়ার কার্য নির্বাহী কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন ও মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, রকিব উদ্দিন আহমেদ ও এ কে আজাদ এবং সাবেক মহাসচিব দেওয়ান রাশেদুল হাসান।

প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত চেতনা—সহমর্মিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ—আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান।

ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে ডুয়া আরও বেশি ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এসপি/আমজাদ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে তেলের বরাদ্দ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ... বিস্তারিত