ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জিএম কাদের ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগের প্রেক্ষিতে তাঁদের সম্পদের হিসাব দাখিলের জন্য আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস নিশ্চিত করতে তাঁদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য দুদকে জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরু থেকেই জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি এবং দলীয় ফান্ড তসরুফের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর বিদেশ গমনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
এছাড়া কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে একটি চার্যশিট (অভিযোগপত্র) অনুমোদন দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে জমি অধিগ্রহণের প্রায় ৪ কোটি টাকা সরাসরি আত্মসাৎ এবং ৯ কোটি টাকার আর্থিক অসঙ্গতির সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।
দুদক জানায়, দুর্নীতিবাজরা যে দলের বা যে পদমর্যাদারই হোক না কেন, তাঁদের আইনের আওতায় আনতে সংস্থাটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত