ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
১৪ মার্চ থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই কর্মসূচির ঘোষণা দেন এবং মহামারি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমান সময়ে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের সামান্য সচেতনতাই পারে এই মরণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে। বিশেষজ্ঞগণের মতে, এডিস মশার কামড় থেকেই এই রোগের বিস্তার ঘটে। তাই বর্ষা মৌসুমের আগেই আমাদের সতর্ক হওয়া জরুরি।”
জনস্বাস্থ্যবিদদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, ডেঙ্গুর প্রকোপ এখন আর কেবল জুন থেকে অক্টোবর মাসের বর্ষা মৌসুমে সীমাবদ্ধ নেই; বছরের যেকোনো সময় মানুষ এতে আক্রান্ত হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, “জমে থাকা পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশা জন্মাতে পারে। তাই ড্রেন, ডোবা বা নর্দমার পাশাপাশি আমাদের ঘরের আঙিনাও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।”
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী দেশবাসীকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, “ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে দেবেন না। বাড়ির ছাদ বা কার্নিশে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখুন। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরের ভেতর ও বাহির পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন।”
প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে এই বিশেষ অভিযান পরিচালিত হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সংসদ সদস্যসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকা এবং বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত