ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাকাস্থ বারহাট্টা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অধ্যয়নরত নেত্রকোনার বারহাট্টা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ বারহাট্টা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, সিআইডি'র অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বদির উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. মফিদুল ইসলাম খান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম এ হালিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সুপ্রিয় দাস শান্ত প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ বারহাট্টা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রতিক কুমার নন্দী। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পড়াশোনার পাশাপাশি নিজ এলাকার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সেবামূলক মানসিকতা গড়ে তোলার উপর জোর দেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নিজ শেকড়ের প্রতি টান বৃদ্ধি করে এবং একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসার অনুপ্রেরণা দেয় বলে মন্তব্য করেন বক্তারা।
ইফতারের আগে দেশ, জাতি এবং বিশেষ করে বারহাট্টা উপজেলার মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?