ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
মঙ্গলবার (১০ মার্চ) এক যৌথ বিবৃতিতে ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই চৌকস ও অভিজ্ঞ কর্মকর্তার হাত ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুন যুগের সূচনা হবে। তাঁর নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে বলে ‘ডুয়া’ পরিবার গভীরভাবে বিশ্বাস করে। বিশেষ করে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য খাতের সংস্কারে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা অনন্য ভূমিকা রাখবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ পদে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের মতো একজন দক্ষ এবং সজ্জন কর্মকর্তার নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।
উল্লেখ্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস (কোড: ৪১৬৮০) বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়োগের আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)