ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডুয়ার ইফতারে ঢাবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা দেখা গেছে।
বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে এই ইফতার মাহফিলে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
অন্তত তিন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থী হাজির হয়েছেন এই মিলনমেলায়। তাদের কেউ এসেছেন লাঠিতে ভর করে, অনেকে এসেছেন দুরন্ত বেগে মোটরসাইকেল হাঁকিয়ে। সবার বুকে প্রাণপ্রিয় বিদ্যাপীঠের জন্য গভীর ভালোবাসা। অনেকে অনেকদিন পর সহপাঠী, সতীর্থদের কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন আবেগে। চোখে ঝরেছে আনন্দাশ্রু। এমন সুন্দর আয়োজনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।
প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত চেতনা—সহমর্মিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ—আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, রমজানের এই ধরনের আয়োজন শুধু ইফতারে সীমাবদ্ধ নয়; বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির শিক্ষার্থীদের একত্রিত হওয়ার একটি সুন্দর সুযোগ তৈরি করে। একসঙ্গে বসে ইফতার করা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতিকে আরও শক্তিশালী করে।
আসলাম চৌধুরী নামে সাবেক আরেক শিক্ষার্থী বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতে আসলে এবং সহপাঠীদের সঙ্গে দেখা হলে এই আনন্দ বলে বুঝানো যায় না। সবচেয়ে সুন্দর সময়গুলো এখানে কেটেছে। আজকের অনুষ্ঠানে সবাইকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?