ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
মুক্ত গণমাধ্যম সবার প্রত্যাশা: এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমকর্মীদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বিএনপিকে গণমাধ্যমের সহযোগিতার কথা স্মরণ রাখতে হবে। ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপর আর যেন চড়াও না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্ত গণমাধ্যম সবার প্রত্যাশা।”
বাংলাদেশকে একটি আধুনিক ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আগামীকাল ইতিহাস রচিত হতে যাচ্ছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে সংসদ বসবে। এই সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ১৭ বছরে বহু সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, কোনো ধরনের ‘মব কালচার’ গণতন্ত্রের জন্য সহায়ক নয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম—এই তিন শক্তির সমন্বয় অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিএফইউজে ও ডিইউজে-র শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম