ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জুনের মধ্যেই চালু হচ্ছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটালাইজড করতে আগামী জুনের মধ্যেই ‘জাতীয় ই-হেলথ কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা’ শীর্ষক উচ্চপর্যায়ের কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ই-হেলথ কার্ড চালু হলে একজন রোগী গ্রাম বা শহর যেখানেই চিকিৎসা নিন না কেন, চিকিৎসক কার্ডের মাধ্যমে তাঁর আগের সব স্বাস্থ্যগত তথ্য পেয়ে যাবেন। এতে রোগ নির্ণয় সহজ হবে এবং রোগীরা দ্রুত সঠিক চিকিৎসা পাবেন।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। এই কার্ড স্বাস্থ্য খাতের একটি মৌলিক ডিজিটাল পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে, যা দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে তথ্য বিনিময়ে এক নিরাপদ সেতুবন্ধ তৈরি করবে।
সরকারের বিশেষ কার্ড কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, “বিএনপি সরকারের তিনটি প্রধান জনকল্যাণমূলক কার্ডের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে চালু হয়েছে। বাকি দুটির মধ্যে ‘ই-হেলথ কার্ড’ এবং ‘ফারমারস কার্ড’ (কৃষক কার্ড)-এর কাজ শেষ পর্যায়ে। আশা করছি, জুনের শেষ নাগাদ ই-হেলথ কার্ড আমরা জনগণের হাতে পৌঁছে দিতে পারব।”
দুই দিনব্যাপী এই কর্মশালায় হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) এবং শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের কারিগরি ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডিজিটাল হেলথ ইকোসিস্টেম কার্যকর হলে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে এবং স্বাস্থ্যসেবার মান বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এতে অন্যদের মধ্যে এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিও বক্তব্য রাখেন। কর্মশালায় জানানো হয়, এই প্রক্রিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যুক্ত করতে একটি জাতীয় রোডম্যাপ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)