ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট কূটনীতিকরা’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানার পর বিদেশি কূটনীতিকরা কমিশনের ওপর তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিন রোববার (২৫ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন।
সিইসি বলেন, রাজধানীর গুলশানের দ্যা ওয়েস্টিন হোটেলে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর তারা কমিশনের কর্মকাণ্ড ও সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি, তা আমরা তাদের বিস্তারিত জানিয়েছি। তারা আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং নির্বাচনে কমিশনের প্রতি পূর্ণ আস্থা জানিয়েছেন।”
সিইসি আরও বলেন, কমিশনের সকল কার্যক্রম প্রকাশ্য এবং কোনো লুকোনো বিষয় নেই। “আমরা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব—এ বিষয়ে তারা আশাবাদী,” তিনি যোগ করেন।
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে কূটনীতিকরা জানতে চেয়েছিলেন। সিইসি জানান, নির্বাচন উপলক্ষে পুলিশ, সেনাবাহিনী ও আনসার মোতায়েন থাকবে। “আমাদের উদ্দেশ্য একেবারেই স্বচ্ছ এবং ফোকাস সুন্দর ও নিরাপদ নির্বাচন আয়োজন,” তিনি বলেন।
তিনি জানান, বৈঠকে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে এই বৈঠক আয়োজন করা হয়।
সিইসি এ সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর