ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আদালতের আদেশ মানেননি সিইসি, হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশ কার্যকর না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে আইনি ব্যাখ্যার মুখে পড়তে হলো। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট গত বছরের ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারকে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন।
তবে সেই আদেশ বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে নতুন করে আবেদন করা হয়। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিষয়টি নিষ্পত্তি না করে সিইসি কার্যত আদেশ অমান্য করেছেন।
উল্লেখ্য, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। দীর্ঘ সময়েও সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
এই প্রেক্ষাপটে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত