ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটের মাঠে নিরপেক্ষ পুলিশ চান আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ওপর সর্বোচ্চ দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের পক্ষপাত নয়—আইন অনুযায়ী পেশাদার আচরণই হতে হবে পুলিশের একমাত্র পরিচয়।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
আইজিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, জনগণের জান-মাল নিরাপত্তায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে মানুষের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন আইজিপি।
নির্বাচনকালীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেন তিনি। এতে পুলিশের ওপর জনগণের আস্থা আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।
সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি নির্বাচনকালীন নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ তুলে ধরে বেশ কয়েকটি দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল কেনায় ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বে অতিরিক্ত সরকারি সুযোগ-সুবিধা।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ মহানগর এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তিনি আইজিপির দিকনির্দেশনা অনুসরণ করে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪৫৮ জন পুলিশ অফিসার ও ফোর্স সদস্য সভায় উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র