ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
গণঅভ্যুত্থানই স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করেছিল: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতার পথচলায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক মোড়। এই গণজাগরণই পরবর্তীকালে স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতার সংগ্রামে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীটি শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশ করা হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক ছয় দফা, এগারো দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিক আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তিনি স্মরণ করেন, ১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমননীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্রসমাজের নেতৃত্বে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সেই আন্দোলন রূপ নেয় ভয়াবহ গণবিস্ফোরণে। সান্ধ্য আইন ভেঙে রাজপথে নামা জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করলে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক। একই ঘটনায় মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ আরও অনেকে শহীদ হন।
প্রধান উপদেষ্টা বলেন, ঊনসত্তরের শহীদদের এই আত্মত্যাগ পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলন, এমনকি সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংগ্রামে তরুণ সমাজকে যুগিয়েছে সাহস, দৃঢ়তা ও অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, এই স্মরণীয় দিনে গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং জাতির ভবিষ্যৎ পথচলায় তাদের ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)