ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারকারীদের জরুরি বার্তা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে সময়ানুবর্তিতার ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়, যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, তারা ব্যালট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট দিয়ে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে নির্ধারিত হলুদ খাম জমা দেবেন।
ইসির বার্তায় আরও বলা হয়, পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনাকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পোস্টাল ভোট ব্যবস্থার আওতায় দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)