ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সুষ্ঠু ভোটে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ভোট দেওয়ার প্রতি মানুষের আগ্রহ স্পষ্ট, আর এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার ভাষায়, স্বাধীনতার পর এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই নির্বাচনে প্রথমবারের মতো একাধিক নতুন মাত্রা যুক্ত হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে গণভোট, যা গণতন্ত্র চর্চার একটি উল্লেখযোগ্য দিক।
তিনি আরও বলেন, আইনের শাসন ও গণতন্ত্রকে আরও শক্ত ও দৃঢ় করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ ক্ষেত্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে