ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা দিচ্ছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী এবার পাচ্ছেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নের শিক্ষাবৃত্তি। দ্বিতীয়বারের ধারাবাহিকতায় অনার্স ১ম বর্ষের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মাসিক ৫,০০০ টাকা করে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি নিশ্চিত করেছে এই ট্রাস্ট। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদখান পি এইচ ডি এবং আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাননীয় কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং আকিজ-মনোয়ারা ট্রাস্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আকিজ-মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা, দূর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষাবৃত্তি কর্মসূচিও সেই ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ।
আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম বলেন, “আমাদের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। পরিকল্পনা আছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রমও চালু করার।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার