ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া বার্তা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গলের মৃতপ্রায় নদীগুলো পুনরুজ্জীবিত করাকে ভবিষ্যৎ সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে এই অঞ্চলের নদীগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে, কারণ নদীর প্রাণ ফিরে এলে পুরো নর্থ বেঙ্গলের জীবনধারাও নতুন করে গতি পাবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনৈতিক লক্ষ্য হলো পুরো নর্থ বেঙ্গলকে একটি শক্তিশালী কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করা। এ এলাকার মানুষ বিলাসী জীবন প্রত্যাশা করে না; তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সহজ-সরল জীবনেই সন্তুষ্ট থাকতে চায়। তাই তাদের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।
আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় করে না; তারা ভয় করে কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে। বাংলাদেশে কোনো আধিপত্যবাদী প্রভাব দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সব সভ্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, তবে প্রতিবেশীদের প্রতিবেশীর মতোই দেখতে চান। কারো ওপর কর্তৃত্ব আরোপ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি দেশের সার্বভৌমত্বের ওপর অন্যের খবরদারিও মেনে নেওয়া হবে না।
সমাবেশে উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি করতে হবে, যাতে সেই জোয়ারে পুরোনো ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা ভেসে যায়।
সমাবেশের একেবারে শেষ পর্বে দশ দলীয় সমন্বয়ের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)