ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি: মঈন খান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ স্বৈরাচারের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় রাজপথের পর এবার রাষ্ট্র পরিচালনায় নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান সাফ জানিয়েছেন, ক্ষমতার মোহ নয় বরং গণমানুষের কল্যাণই তাঁদের রাজনীতির চালিকাশক্তি। সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনিতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।’
দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মঈন খান বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে সর্ব প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। আর এর নেতৃত্ব ও দিক-নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।’
আগামী পাঁচ বছরে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন ব্যাখ্যা করে এই জ্যেষ্ঠ নেতা জানান, কেবল শাসন নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে বর্তমান প্রশাসন। তিনি বলেন, ‘আগামী ৫ বছর এই সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এই উদ্দেশ্যেই বিএনপি রাজনীতি করে।’ মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়াই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ ও অঙ্গীকার।
দলের অভ্যন্তরীণ সংহতি ও উন্নয়ন ভাবনা নিয়ে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন তাঁর বক্তব্যে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংগ্রাত নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দেবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরন করবো।’
নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত এই মাহফিলে প্রায় ৩ হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত ঢল নামে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এবং জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)