ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হলেও ফল মেনে নিয়েছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনায় নিয়ে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, পরিকল্পিতভাবে তাদের কয়েকজন প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের ফলাফল তৈরির প্রক্রিয়ায় ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এর ফলে এনসিপির কয়েকজন শক্তিশালী প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি উদাহরণ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। পাশাপাশি ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, এসব অনিয়মের অভিযোগ থাকলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে দলটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তবে নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতির গতিপথ নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। তার অভিযোগ, বাংলাদেশ ব্যাংক দখলের চেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে প্রভাবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয় সাধারণ মানুষ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন।
এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও সতর্ক করেন তিনি। নাহিদ বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে দেশের বিভিন্ন স্থানে আরও বহু নাসিরউদ্দিন পাটোয়ারী তৈরি হবে।
তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন প্রজন্ম অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এখন অনেক বেশি সচেতন। চাঁদাবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রয়োজন হলে তারা আবারও রাজপথে নামতে প্রস্তুত।
তিনি আরও বলেন, আগামী ১২ মার্চ সংসদের অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং প্রত্যাশিত সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জনগণের অধিকার রক্ষায় নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।
ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)