ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
'সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি খুব দ্রুতই'
নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুতই জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
রোববার (৮ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খুলনা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, "দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুরনো কমিটি থাকায় সংগঠনে গতি আনতে দলীয় হাইকমান্ডের নির্দেশে কাজ করে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্টরা। কিন্তু এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও সংসদ নির্বাচন হওয়ায় নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে আর কমিটি দেওয়ার সুযোগ হয়নি।"
ছাত্রদের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে নতুন কমিটি দেওয়া হবে। সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করব। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে।"
কমিটির যোগ্যতার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৃত ছাত্র এবং যাদের ছাত্রত্ব আছে, তাদের দিয়েই নতুন কমিটি গঠিত হবে।"
রকিবুল ইসলাম বকুল আরও জানান, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ঢেলে সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, "সংসদ নির্বাচনের জন্য কিছুটা দেরি হলেও এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি