ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইমির নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সোমবার রাতে বিক্ষোভ সমাবেশ করে। তারা ছাত্রলীগ সমর্থিত সংগঠন ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে এবং জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করার চেষ্টা, মব সন্ত্রাসের মাধ্যমে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সমাবেশের মূল স্লোগান ছিল ‘ফ্যাসিবাদকে তাড়িয়েছি, মবসন্ত্রাসকেও তাড়াব’।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক মব সন্ত্রাসের ঘটনায় থানার ভেতরেই সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের একজন কর্মীকে মিথ্যা রাজনৈতিক মামলায় হয়রানি করা হচ্ছে, যা পূর্বে শেখ হাসিনার আমলেই দেখা যেত।
বাহাউদ্দিন শুভ আরও বলেন, পুলিশ প্রশাসন সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্য তদন্ত নিশ্চিত করলে যেকোনো অপরাধের বিচার সঠিকভাবে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি এসব ঘটনা পুনরায় ঘটে, তবে ছাত্র ইউনিয়ন দেশের শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিবাদ করবে।
সমাবেশে সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছবি প্রদর্শন করা যায়, তবে মুক্তিযুদ্ধের ইতিহাস বা ৭ই মার্চের ভাষণও প্রচার করা উচিত। তিনি মবের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা বিরোধী বক্তব্য দেন। তার মতে, একটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধীর বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত, মব জাস্টিস গ্রহণযোগ্য নয়।
তিনি নারীদের নিরাপত্তার বিষয়েও মন্তব্য করেন। শিমুল কুম্ভকার বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বললে নারী সাইবার বুলিংয়ের শিকার হন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ক্ষমতায় আসার পর নারীর অধিকার ও প্রগতিশীল শক্তির ভোটের প্রতি শ্রদ্ধা রেখে মব কালচার এবং অবৈধ আইন বন্ধ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)