ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: নতুন একটি নারী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ‘জাতীয় নারীশক্তি’ নামের এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করেছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব করা হয়েছে ডা. মাহমুদা মিতুকে। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন নুসরাত তাবাসসুম।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে।
তিনি আরও বলেন, জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এর দায় আমাদেরও আছে। এখনও যারা রাজনীতিতে সক্রিয় আছেন তারা অনেকেই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, যার কারণে অনেক নারী রাজনীতি থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, নারীর অধিকার, মর্যাদা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।
এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল