ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
জনগণের অধিকার নিয়ে আপস নয়: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের ভেতরে-বাইরে জনগণের স্বার্থে সব ধরনের ভূমিকা রাখবে তার দল। জনগণের অধিকার ক্ষুণ্ন হলে তারা প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবেন বলেও জানান তিনি।
সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকার হরণ করা হলে চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ করব। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ করব। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে, এ লড়াই হোক জনতার বিজয়ের লড়াই।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচনের আগে বড় গলায় বলেছিলাম, আমরা দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। এখন সবকিছুই পরিষ্কারভাবে সামনে চলে এসেছে। রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আফসোস, আমরা যারা মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে দেখি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই কথাই বাস্তবায়ন হতে যাচ্ছে ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’। কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। ইতিহাস বারবার ফিরে আসে। আমরা এর স্থায়ী সমাধান চাই। আর সেই লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বর্তমান বিশ্বে যে অস্থিরতা ও সংঘাত চলছে, তাতে মুসলিম বিশ্বই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে মানবতার বিরুদ্ধে যে-ই অবস্থান নেবে, তার বিরুদ্ধেই তারা কথা বলবেন। মানবতা যেখানে লঙ্ঘিত হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে দেশ বা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই। মানবতা ও মনুষ্যত্বের বিজয়ই শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হোক বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু