ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সংসদ ঘেরাওয়ের আল্টিমেটাম দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রের নামে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পুনর্বাসন বন্ধ করে দ্রুত সংস্কার সভা বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১২ মার্চের মধ্যে সরকার দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংসদ ভবন অভিমুখে যাত্রার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৯ মার্চ) খুলনায় এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই চূড়ান্ত বার্তা প্রদান করেন।
সরকারের প্রতি সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন। না হলে ১২ তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলব, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন চলবে না।’ তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের অবমাননা করে কোনো অধিবেশন সফল হতে পারে না।
সংসদে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তুলে তিনি বলেন, ‘গুন্ডা-মাস্তান সংসদে যারা বসেছে, তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, একাউন্টেবিলিটির (জবাবদিহিতা) মধ্যে নিয়ে আসতে হয়, সেই সংস্কার বাস্তবায়নের কাজ সবার শুরু করতে হবে।’ তাঁর মতে, কেবল নামমাত্র অধিবেশন নয়, বরং অপরাধীদের আইনের আওতায় এনে সত্যিকারের জনবান্ধব সংসদ উপহার দিতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রধানমন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, ‘তারেক রহমান বলেছিলেন, আপনারা সবাই গণভোটে হা দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা উনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না।’ তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পর একটি ‘রিফর্ম অ্যাসেম্বলি’ বা সংস্কার সভা গঠনের কথা থাকলেও বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।
স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও অসাধু রাজনীতির বিরুদ্ধে বিষোদগার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভদ্রতা মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদের নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না, যে আকাম কুকাম করছেন বন্ধ করতে হবে।’ অপরাধীদের মুখোশ উন্মোচন করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। খুলনার বিভাগীয় পর্যায়ের এই ইফতার মাহফিলে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)