ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
বিএনপি সবসময় দেশের গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কাজ করে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ‘মাফিয়া পার্টি’তে পরিণত হয়েছে। দেশের পণ্যের গায়ে যেমন ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা থাকে, তেমনি আওয়ামী লীগ হলো ‘মেইড ইন ইন্ডিয়া’। আর ভারতের সেই মাল এখন ভারতে রপ্তানি হয়ে গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়েছে। এখন দেশে নতুন করে কি পাকিস্তানি মাল আসবে? যারা দেশ নিয়ে কোনো বাস্তব পরিকল্পনা না দিয়ে শুধু জান্নাতের কথা বলে মানুষের ইমান নষ্ট করছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।" তিনি আরও যোগ করেন, আগামী নির্বাচনে সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ফ্যাসিবাদের আর কোনো জায়গা থাকবে না।
কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, "গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্ত হলে তবেই জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কাজ করে।"
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে পথসভা এবং বড়ইতলীসহ বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। এসময় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজারো নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এর আগে তিনবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?