ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ সংসদীয় আসনে নির্বাচিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট দূর করে এলাকাকে পিছিয়ে পড়া অঞ্চল থেকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা উদ্যান গেটসংলগ্ন সড়কের পাশে নতুন একটি নির্বাচনি অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ১১টার দিকে আদাবরের ১ নম্বর রোড থেকে তার দিনের নির্বাচনি প্রচারণা শুরু হয়। পরে শ্যামলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ববি হাজ্জাজ। নামাজ শেষে তিনি বিকেলে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন এবং দুটি নতুন নির্বাচনি অফিস উদ্বোধন করেন।
ঢাকা উদ্যান এলাকায় স্থানীয়দের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এই সন্ত্রাস দমন করা হবে এবং নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি দূর করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকা আর অবহেলিত থাকবে না, আমরা এটিকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব ইনশাআল্লাহ।”
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ঢাকা-১৩ আসনের ১০০ নম্বর ওয়ার্ডকে উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে। সঠিকভাবে কাজ করলে কীভাবে একটি এলাকার বাস্তব উন্নয়ন সম্ভব, তা শুধু ঢাকাই নয় সারা বাংলাদেশকে দেখানো যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের ওপর এখন বড় দায়িত্ব। ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইলে এলাকাবাসী অবশ্যই নিরাশ করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ববি হাজ্জাজ নেতাকর্মীদের লিফলেট বিতরণের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দিয়ে ভোটারদের জানাতে হবে যে তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি বেড়িবাঁধ লাউতলা এলাকায় নতুন আরেকটি নির্বাচনি অফিস উদ্বোধন করেন। এরপর পুনরায় ঢাকা উদ্যান এলাকায় ফিরে নির্বাচনি প্রচারণা চালান।
নির্বাচনি এই কর্মসূচিতে ঢাকা-১৩ আসনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস