ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
স্বাধীনতার বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়েই তাঁকে বারবার মামলা ও কারাভোগের শিকার হতে হয়েছে। তবে এসবের জন্য তাঁর কোনো আফসোস নেই বলে জানান তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মোট ১১১টি মামলা রয়েছে এবং তিনি ১১ বার কারাগারে গেছেন। তবে এসব মামলা কোনো চুরি বা ডাকাতির জন্য নয়, বরং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে। তিনি বলেন, “যিনি আমাদের ওপর নির্যাতন চালিয়েছেন, তিনি আজ দেশ ছেড়ে পালিয়েছেন। সবাইকে ফেলে একাই নিজের জীবন বাঁচাতে চলে গেছেন।”
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিলে বাংলাদেশ টিকবে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদেরই ক্ষমতায় আনা জরুরি।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি এখন মিষ্টি কথায় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা একবারও স্বীকার করে না যে ১৯৭১ সালে তারা ভুল পথে ছিল। জাষ্ঠিভাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যার ঘটনাও স্মরণ করিয়ে দেন তিনি। একইসঙ্গে বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিএনপি ছাড়া এই দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা আর কারও নেই। তাই ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং দলের নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং এলাকার উন্নয়নসংক্রান্ত নানা প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস