ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জনসমর্থনে ভীত হয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে এবং ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্র উপেক্ষা করেই ১০ দল একসঙ্গে আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঢাকা-১১ আসনের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার নির্বাচন। মানুষ কোনো একজন হাসিনার জায়গায় আরেকজন হাসিনা কিংবা একজন চাঁদাবাজের বদলে আরেক চাঁদাবাজ দেখতে জীবন দেয়নি। এবারের ভোট ক্ষমতার কাঠামো বদল ও প্রয়োজনীয় সংস্কারের জন্য। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।
ভোটকেন্দ্র পাহারার ঘোষণা দিয়ে এনসিপির এই নেতা বলেন, জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্র দখল কিংবা জাল ভোট দেওয়ার কোনো অপচেষ্টা হলে তা আগেই ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ‘হ্যাঁ’ মানে সংস্কার, ‘হ্যাঁ’ মানে সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব এবং ‘হ্যাঁ’ মানেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে সংবিধান সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হবে।
নিজ নির্বাচনি এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১১ আসনের প্রধান সংকট ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট ও চাঁদাবাজি। এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করা হবে। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা এলাকার খেলার মাঠগুলো উদ্ধার করে শিশুদের খেলাধুলার উপযোগী করে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু