ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
গ্রিনল্যান্ড ছাড়া কোনো সমঝোতা নয়: নিলসেন
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তথাকথিত ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি নিয়ে স্পষ্ট অজ্ঞতার কথা জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, এমন কোনো চুক্তির বিষয়ে গ্রিনল্যান্ড সরকার অবগত নয় এবং গ্রিনল্যান্ডকে পাশ কাটিয়ে কোনো ধরনের সমঝোতা হওয়া সম্ভবও নয়।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই চুক্তির কথা প্রকাশ্যে জানান। তবে বিষয়টি জানার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এ ধরনের আলোচনায় তিনি বা তার সরকার কোনোভাবেই যুক্ত ছিলেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যেকোনো আলোচনা হতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
এর আগে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগের হুমকি থেকে সরে এসে দাবি করেন, একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি হয়েছে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় বিষয়টি উঠে এলেও, সেই চুক্তির শর্ত ও কাঠামো এখনো পরিষ্কার নয়।
নিলসেন জানান, বলপ্রয়োগের বিষয়টি আলোচনার বাইরে থাকায় তিনি কিছুটা স্বস্তি পেলেও, চুক্তির বিষয়বস্তু সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেন, গ্রিনল্যান্ডের সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভাব্য এই কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক ১৯৫১ সালের গ্রিনল্যান্ড প্রতিরক্ষা চুক্তি পুনরালোচনা করতে পারে। তবে গ্রিনল্যান্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে দেওয়ার কোনো প্রস্তাব আলোচনায় নেই।
সমাপনী বক্তব্যে নিলসেন গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান স্পষ্ট করে বলেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পাশেই থাকবে। এর আগে গ্রিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী মুটে এগেদেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘোষণার সমালোচনা করে বলেন, গ্রিনল্যান্ডের ভূমি অন্য কারও হাতে তুলে দেওয়ার চিন্তাই গ্রহণযোগ্য নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস